ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

‘বিএনপি অভিযোগে ব্যস্ত, ভোটে নয়’

আকাশ জাতীয় ডেস্ক:  

ফেনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, বিএনপি অভিযোগে ব্যস্ত থাকে, ভোটে নয়। তারা ভোটে ব্যস্ত থাকলে কেন্দ্রে তাদের দেখা যেত।

শনিবার (৩০ জানুযারি) বেলা ১২টার দিকে শহরের বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

স্বপন মিয়াজী বলেন, বিএনপি ভোট না করে পিকনিক করছে। তারা নির্বাচনী মাঠে না এসে অভিযোগের পর অভিযোগ করছে। কেন্দ্রে তাদের প্রার্থী এবং ভোটার কারোই দেখা মিলছে না।

অপরদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলাল উদ্দিন আলাল বলেন, রাত থেকেই কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নেয় বহিরাগতরা। সকাল হলেই তারা ভোটকেন্দ্র দখল করে নেয়।

এর আগে সকাল ৯টার দিকে ১৪ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বিএনপি অভিযোগে ব্যস্ত, ভোটে নয়’

আপডেট সময় ০৩:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১