ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি, পাগলেও বিশ্বাস করবে না’

আকাশ জাতীয় ডেস্ক:   

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘দুর্নীতি ধারণা সূচকে’ পাকিস্তানের চেয়েও বাংলাদেশের অবস্থান খারাপ- তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়।

তথ্যমন্ত্রী বলেন, অন্য এনজিও’র মতো টিআই তাদের সংস্থা পরিচালনার জন্য যারা অর্থ যোগান দেয় তাদের স্বার্থ দেখে। আর তাদের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের চেয়েও বাংলাদেশে দুর্নীতি বেশি, এটা পাগলেও বিশ্বাস করবে না।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে সরকারি বাসভবনে বার্লিনভিত্তিক এনজিও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত গত বছরের (২০২০ সালের) ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)’ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। টিআই সম্প্রতি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

ড. হাছান মাহমুদ টিআই’র প্রতিবেদনটি দেখেছেন উল্লেখ করে বলেন, সেখানে বলা হয়েছে- বাংলাদেশ আগের স্থানেই আছে। কিন্তু অন্যদের স্কোর ভালো হওয়ায় তাদের মতে দু’ধাপ নিচে নেমেছে। তবে বাংলাদেশের অবস্থান আসলে নিচে নেমেছে, না তাদের পদ্ধতিগত ত্রুটির কারণে এটি হয়েছে, সেটিও একটি বিষয়। কারণ তাদের পদ্ধতিগত নানা ত্রুটির কথা আমাদের জানা।

তিনি বলেন, টিআই একটি এনজিও। এর প্রতিবেদন আমাদের দেশে যেভাবে প্রচার হয়, পাশের দেশেও এত গুরুত্ব দিয়ে তা ছাপা হয় না। অন্যান্য এনজিও যেভাবে চলে, তারাও সেভাবে দাতা প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে চলে এবং ফান্ডদাতাদের স্বার্থও টিআইকে সংরক্ষণ করতে হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান তার বাসভবন থেকে জুমে নিজ উপজেলা রাঙ্গুনিয়ায় শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করেন।

এ সময় তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডকে দেশের ঐতিহ্য সংরক্ষণের শ্রেষ্ঠ চর্চা হিসেবে বর্ণনা করে বলেন, শিল্প-সংস্কৃতির চর্চা জঙ্গি ও উগ্রবাদী ধারণা থেকে মানুষকে মুক্ত রাখতে বড় ভূমিকা রাখে।

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন বড়ুয়ার এতে সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি, পাগলেও বিশ্বাস করবে না’

আপডেট সময় ০৮:০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১