ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বহিষ্কার করলেও অপরাজনীতির বিরুদ্ধে বলে যাব: কাদের মির্জা

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমাকে বহিষ্কার করলেও অপরাজনীতির বিরুদ্ধে কথা বলে যাব।

আমি অপরাজনীতি, টেন্ডারবাজী, চাঁদাবাজি ও চাকরি বাণিজ্যসহ সব রকম অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি তাই আমি খারাপ হয়ে গেছি।

আমি কখনো অপরাজনীতির কাছে মাথা নত করবো না।

দলের হাইকমান্ড থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে উনারা ব্যবস্থা নেবেন। উনারা দায়িত্ব নিয়েছেন তাই আমি কোম্পানীগঞ্জের হরতাল ও ঢাকায় সংবাদ সম্মেলন প্রত্যাহার করেছি।

শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বসুরহাট পৌরসভার রুপালী চত্বরে সংবাদ সম্মেলনে আবদুল কাদের মির্জা এসব কথা বলেন।

মির্জা কাদের চট্টগ্রাম সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে বলেন, তিন তিনটি মায়ের বুক খালি হয়েছে চট্টগ্রাম সিটি নির্বাচনে। এটা কোনো নির্বাচন হতে পারে না। চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কমতি নেই। তারপরও কেন হত্যা, খুন, হানাহানির মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। আমরা এরকম ভোট বাংলাদেশের কোথাও দেখতে চাই না।

তিনি আরো বলেন, নির্বাচন আমরাও করেছি বসুরহাটে। কিন্তু কোনো সাংবাদিক বলতে পারেনি কারো গায়ে একটি আঁচড় লেগেছে। প্রধানমন্ত্রী দেশে এতো উন্নয়ন করেছেন খুনাখুনি করে ক্ষমতায় যাওয়ার জন্যে নয়। মানুষের সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থাকার জন্য।

জানা যায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে নিয়ে কটূক্তির পরিপ্রেক্ষিতে কোম্পানীগঞ্জে হরতাল ও ঢাকায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বহিষ্কার করলেও অপরাজনীতির বিরুদ্ধে বলে যাব: কাদের মির্জা

আপডেট সময় ১০:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১