ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অপপ্রচারে কান না দিয়ে টিকা নিন: ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

কোনো ধরনের অপপ্রচারে কান না দিয়ে সংশয়মুক্ত হয়ে সবাইকে করোনা টিকা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক।

তারা জনগণের মন জয় করতে পারেনি। তাই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেখানে আওয়ামী লীগ প্রার্থী জয় হয়েছে। আর এ জয় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই জয়।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে ওবায়দুল কাদের লক্ষীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। ওবাদুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ভোটের মাঠে শেষপর্যন্ত থাকায় বিএনপিকে ধন্যবাদ জানাই। অতীতের মতো এবার তারা মাঝ পথ থেকে সরে যায়নি। ওবায়দুল কাদের বিজয়ী মেয়র ও কাউন্সিলরদেরও অভিনন্দন জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশের জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সংশয়মুক্ত হয়ে এবং কোনোপ্রকার অপপ্রচারে কান না দিয়ে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

সড়কে শৃঙ্খলা ফিরে না এলে যতই উন্নয়ন করা হোক না কোনো লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, সড়কে জরুরিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সড়ক নির্মাণে কাজের মান কোনোভাবেই খারাপ করা যাবে না, টেকসই, মানসম্মত কাজ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের যে মহাযজ্ঞ চলছে, তার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের যে পথচলা, তা এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, দল করলে দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। যারা করবে তাদের দল থেকে বের করে দেওয়া হবে। দশটা উন্নয়ন কাজ ম্লান হয়ে যায় একটা খারাপ কাজের জন্য, কাজেই কাউকে ছাড় দেওয়া যাবে না।

ওবায়দুল কাদের দলের বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নোয়াখালীর রাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। নেতাকর্মীদের সততার পতাকা হাতে নিয়ে ফিরে আসার আহ্বান জানাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অপপ্রচারে কান না দিয়ে টিকা নিন: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৩:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১