ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাতিরঝিলে দর্শনার্থীদের উত্ত্যক্ত, আটক ১৬ কিশোর

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর হাতিরঝিল এলাকায় ছুটির দিনে ঘুরতে আসা সাধারণ মানুষকে হয়রানি ও বিরক্ত করার অভিযোগে ১৬ কিশোরকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকালে পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ মহাপরিদর্শক (মি‌ডিয়া) মো. সো‌হেল রানা।

তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ পরিচালিত ফেসবুক পেইজে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালায় হাতিরঝিল থানা পুলিশ।

মঙ্গলবার রাতে পরিচালিত ওই অভিযানে আটক করা হয় ১৬ কিশোরকে। পরে, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে কোনো মামলা মূলতবি না পাওয়ায় তাদেরকে পিতা-মাতার জিম্মায় দেয়া হয়।

তিনি আরও জানান, হাতিরঝিলে অবসর কাটাতে আসা মানুষের বিনোদনকালীন সময় স্বস্তিদায়ক করার জন্য আজ থেকে পুলিশের পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া, হাতিরঝিল থানার টহল টিমও দায়িত্ব পালন করবে। এর ফলে এখানে বেড়াতে আসা মানুষের অবসর উদযাপন আরও নিরাপদ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাতিরঝিলে দর্শনার্থীদের উত্ত্যক্ত, আটক ১৬ কিশোর

আপডেট সময় ০৬:০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১