ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফের ব্রেন টিউমারে আক্রান্ত ক্রিকেটার রুবেল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ফের ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। আরও স্পষ্ট করে বললে, তার পুরনো টিউমারই নতুন করে ফিরে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল নিজেই এই তথ্য জানিয়েছেন।

এর আগে বিদেশে গিয়ে দীর্ঘদিন উন্নত চিকিৎসার পর সুস্থও হয়ে উঠলেও কয়েকমাসের মাঝেই এল নতুন এই দুঃসংবাদ।

২০১৯ সালে রুবেলের ব্রেন টিউমার শনাক্ত হয়েছিল। এরপর তিনি পাড়ি জমান সিঙ্গাপুরে। সেখানে দফায় দফায় চলছিল কেমোথেরাপি। তখন বিসিবিসহ অনেক ক্রিকেটার তাকে সহযোগিতা করেছিলেন।

ফিরে আসা টিউমার নিয়ে ফেসবুকে দেওয়া এক বার্তায় রুবেল লিখেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি, আমার টিউমার আবারও দেখা দিয়েছে। এবার আমার ৯ম কেমোথেরাপি চলছে। আল্লাহ যেন আমাকে সহায়তা করেন। আপনাদের দোয়া কামনা করছি।

সিঙ্গাপুর থেকে সুস্থ হয়ে মোশাররফ হোসেন রুবেল আবার খেলাতেও ফিরেছিলেন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুবেলের অস্ত্রোপচারের সময় জানা যায়, টিউমার রূপ নিয়েছে গ্রেড তিনে। আর এক গ্রেড বৃদ্ধি পেলে অর্থাৎ গ্রেড চার মাত্রার টিউমার হলেই তা ক্যান্সার বলে গণ্য হতো।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে ৩৯২ উইকেট শিকার করা রুবেল জাতীয় দলের হয়ে খেলেছেন ৫টি ওয়ানডে ম্যাচ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ব্রেন টিউমারে আক্রান্ত ক্রিকেটার রুবেল

আপডেট সময় ০৮:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১