ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

আবারও স্বর্ণের দাম বাড়ছে

অাকাশ জাতীয় ডেস্ক: 

এক মাসের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ছে। প্রতি ভরিতে এবার সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। স্বর্ণের নতুন দর আগামীকাল সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে।

আজ রবিবার জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দর বাড়ানোর বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষর করেছেন।

এর আগে ১২ আগস্ট স্বর্ণের দাম ভরিপ্রতি এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দু’দফা দর বাড়ার পর ৮ মে ভরিপ্রতি এক হাজার ১৬৭ টাকা দাম কমায় সমিতি।

গত ২৮ জুলাই আবার স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ গত ১২ আগস্ট এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪১ হাজার ৯৯০ টাকায়। আর সনাতনপদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৬ হাজার ৮২৭ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকছে। আগের মতোই প্রতি ভরি রুপা এক হাজার ৫০ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

আবারও স্বর্ণের দাম বাড়ছে

আপডেট সময় ০৪:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭