ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজনীতি থাকবে কর্মীদের হাতে: তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজনীতি থাকবে রাজনৈতিক কর্মীদের হাতে। কোন বিত্তশালীর হাতে নয়। রাজনীতিটা বিত্তের কাছে বিক্রি হতে পারে না। শনিবার চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলায় আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, ‘ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে দেশের মানুষের আসল ঠিকানা। একজন কর্মী হিসেবে কেউ নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য হয়েছি, কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কেউ মেয়র কিংবা কাউন্সিলর ও মেম্বার হয়েছি। কিন্তু আমাদের মূল ঠিকানা হচ্ছে দল। তাই দলের সাংগঠনিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সিনিয়র সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, আবুল কাশেম চিশতি, ইদ্রিছ আজগর, নজরুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিনসহ অনেকে।

মন্ত্রী বলেন, ‘পর পর তিনবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পেছনের মূল কারিগর হচ্ছে সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্ব ও দূরদর্শিতা। সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর সাহস এবং ধৈর্য একই সাথে আমাদের সাংগঠনিক শক্তি। কিন্তু পর পর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে আমাদের অনেকের মাঝে আলস্য এসেছে। একই সাথে দলের মধ্যে কিছু সুবিধাভোগী, কিছু সুযোগসন্ধানী নানাভাবে অনপ্রবেশ করেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাজনীতি থাকবে কর্মীদের হাতে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ১১:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১