ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হরতাল ডেকে প্রত্যাহার করলেন সেতুমন্ত্রীর ভাই

আকাশ জাতীয় ডেস্ক:   

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবার সম্পর্কে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নেতিবাচক মন্তব্যের প্রতিবাদে কোম্পানীগঞ্জে ডাকা অর্ধদিবস হরতাল প্রত্যাহার করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বড়ভাই ওবায়দুল কাদেরের নির্দেশে এই হরতাল প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অবস্থান কর্মসূচি স্থগিত করে রবিবার কোম্পানীগঞ্জ উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোটভাই এবং বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা। সন্ধ্যা ৬টা ২০মিনিটে মন্ত্রী ওবায়দুল কাদেরের আশ্বাসে বসুরহাট জিরো পয়েন্ট বঙ্গবন্ধু চত্বর থেকে হরতাল স্থগিতের ঘোষণা দেন তিনি।

মির্জা কাদের বলেন, ‘কোম্পানীগঞ্জ উপজেলায় রবিবার (২৪ জানুয়ারি) ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতালের ডাক দেয়া হয়েছিল। কিন্তু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের আশ্বাস ও তিনি বিষয়টির দায়িত্ব নেয়ায় আমি অর্ধদিবস হরতাল কর্মসূচি স্থগিত করেছি। আমি আমার নেত্রী ও নেতাকে সম্মান করি। উনাদের কথা আমি শুনেছি।’

সম্প্রতি পৌরসভা নির্বাচনকে ঘিরে আবদুল কাদের মির্জা তার বক্তব্যে সাংসদ একরামুল করিম চৌধুরীর সমালোচনা করেন। এরই প্রতিবাদে বৃহস্পতিবার রাত ১১টা ৩২ মিনিটে ব্যক্তিগত ফেসবুকের লাইভে এসে ওবায়দুল কাদেরের পরিবারকে ‘রাজাকার’ বলে মন্তব্য করেন একরামুল করিম। কিছুক্ষণ পর সে ভিডিও সরিয়ে ফেললেও এর আগেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর প্রতিবাদে হরতাল ডেকেছিলেন আবদুল কাদের মির্জা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হরতাল ডেকে প্রত্যাহার করলেন সেতুমন্ত্রীর ভাই

আপডেট সময় ১১:৪০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১