ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যারা বিরোধীদলের রাজনীতি করি রাতে ঘুমাতে পারি না: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা যারা বিরোধীদলের রাজনীতি করি রাতে ঘুমাতে পারি না। আমাদের অবস্থা জলে কুমির ডাঙ্গায় বাঘ। তারপরও আমরা বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াই।

আজ শনিবার বেলা ১১টার দিকে জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের সালনা ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীরা আজ নির্যাতিত-উপেক্ষিত। কারও বিরুদ্ধে ৩০ থেকে ৪০টি আবার কারও ১০০ থেকে দেড়শটি মামলা রয়েছে। কেউ কেউ কারাগারে আছেন। অনেকে দুই-একদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমরা যারা শহীদ জিয়ার আদর্শের কথা বলি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল, যারা তারেক রহমানের নেতৃত্বকে অনুসরণ করছি, আমাদের দিন-রাত কাটছে এক রকম ভয়াবহতার মধ্যে। তবুও বিএনপি নেতাকর্মীরা জনগণের দুঃখ-কষ্টে তাদের পাশে আছে।

গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর তানবীর আহমেদের সঞ্চালনায় মহানগর বিএনপি নেতা মঞ্জুরুল করিম রনিসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যারা বিরোধীদলের রাজনীতি করি রাতে ঘুমাতে পারি না: রিজভী

আপডেট সময় ০৫:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১