ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আমার পরিকল্পনা বিজ্ঞানভিত্তিক, রাজনৈতিক নয়: বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কোভিড-১৯ মোকাবেলায় ১০টি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, তার পরিকল্পনাগুলো রাজনৈতিক নয়, বিজ্ঞানভিত্তিক। খবর সিএনএনের।

স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে ভাষণে বাইডেন বলেন, করোনা মোকাবেলায় আমরা সমন্বিত কৌশল নিয়েছি। যেটি বিজ্ঞানভিত্তিক, রাজনৈতিক বিবেচনায় নয়। এসব পরিকল্পনা সত্যের ভিত্তিতে, যেটি অগ্রাহ্য করা যাবে না। এ সময় তিনি ১৯৮ পৃষ্ঠার কৌশল ঘোষণা করেন।

বাইডেন ক্ষমতাগ্রহণের পর প্রথম ১০০ দিনের পরিকল্পনাও প্রকাশ করেন তিনি। বাইডেনের আশা এই সময়ে তিনি ৫ কোটি মানুষকে টিকায় আওতায় আনবেন। দের দুই ডোজ টিকা দেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, তার এই পরিকল্পনা গ্রহণে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসিসহ অন্যান্য উপদেষ্টা ও বিশেষজ্ঞকেক্ত করা হয়েছিল।

ফাউসি ছিলেন ট্রাম্প প্রশাসনের হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের শীর্ষ উপদেষ্টা। মহামারী ইস্যুতে ট্রাম্পের সঙ্গে একাধিক বিষয়ে তার বিরোধ দেখা গিয়েছিল। করোনা মোকাবেলায় বাইডেন প্রশাসনের সঙ্গেও আছেন ফাউসি।

বাইডেন বলেন, ‘আমেরিকার জনগণ প্রেসিডেন্টের কাছ থেকে নয়, প্রকৃত বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের কাছ থেকে শুনবে।’

বিশেষজ্ঞদের ওপর ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক হস্তক্ষেপেরও সমালোচনা করেন তিনি। কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই বিশেষজ্ঞরা শুধু বিজ্ঞান ও স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে বাইডেন জানান।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও টিকা সরবরাহ নিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনা উঠে আসে তার বক্তব্যে। পুরো বিষয়টাকে ‘বেদনাদায়ক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেন তিনি।

বাইডেন প্রশাসনের কৌশল ও পরিকল্পনার মধ্যে রয়েছে নতুন প্রশাসনের প্রথম ১০০ দিনে ১০০ মিলিয়ন টিকাদান কার্যকর করা। স্বাস্থ্য সুরক্ষায় জনস্বাস্থ্যনীতি নিয়ে মানুষকে সচেতন করা ও দিকনির্দেশনা দেওয়া, বাধ্যতামূলক মাস্ক পরিধান করা এবং নিরাপদে ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল খুলে দেওয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে ট্রাকচাপায় মা ও দুই শিশুসন্তানসহ নিহত ৫

আমার পরিকল্পনা বিজ্ঞানভিত্তিক, রাজনৈতিক নয়: বাইডেন

আপডেট সময় ০৩:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১