ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বারবার প্রতারণা ও চাতুর্যের আশ্রয় নিচ্ছে বিএনপি: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

জনগণ থেকে প্রত্যাখ্যান হয়ে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির প্রতিনিধি বিএনপি বারবার প্রতারণা ও চাতুর্যের আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনা সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, জনগণ দ্বারা প্রত্যাখ্যান হয়ে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির প্রতিভূ বিএনপি বারবার প্রতারণা ও চাতুর্যের আশ্রয় নিচ্ছে। তাদের চাতুর্য আছে কিন্তু নৈতিকতা নেই- জনগণের মুখোমুখি দাঁড়াবার সৎ সাহস এবং রাজনৈতিক অবস্থানও তাদের নেই।

বিএনপি নেতারা হঠাৎ ঘুম থেকে জেগে চিরাচরিত মিথ্যাচারের রেকর্ড বাজাচ্ছে। তারা শীতনিন্দ্রায় রয়েছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বহুধা বিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির পৃষ্ঠপোষকতায় উগ্র সাম্প্রদায়িকতা দেশের হাজার বছরের লালিত ঐতিহ্যকে নষ্ট করতে চায়, এদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হতে হবে।

দেশবিরোধী অপশক্তি মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা নস্যাতের অপতৎপরতা অব্যাহত রেখেছে, যা দুঃখজনক উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এই অপশক্তি গণতন্ত্র, প্রগতি ও উন্নয়নের প্রধানতম প্রতিবন্ধকতা।

ওবায়দুল কাদের আরও বলেন, মুক্তিযোদ্ধারা আজ দৃশ্যতঃ বিভক্তির মধ্যে আছে, এ বিভক্তি মুক্তিযুদ্ধের অর্জন এবং চেতনাকে দুর্বল করে দিচ্ছে।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করে দেশ এগিয়ে চলছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন দুঃখজনক হলেও সত্য যে, স্বাধীনতার ৫০ বছরে এসেও দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্ত্রে লিপ্ত সাম্প্রদায়িক শক্তি।

মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নেতৃত্ব দিবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযুদ্ধরা।

৩য় ও ৪র্থ ধাপের পৌরসভা নির্বাচনে যারা বিদ্রোহী হয়ে নির্বাচন করতে চাচ্ছে, তাদেরকে দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করে অনতিবিলম্বে সরে দাঁড়াতে কঠোর নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের স্বার্থে সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে। তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর হয়ে কাজ করতে হবে। যারা বিদ্রোহ করছে বা করবে তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না। দলের সিদ্ধান্ত মেনেই রাজনৈতিক করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বারবার প্রতারণা ও চাতুর্যের আশ্রয় নিচ্ছে বিএনপি: কাদের

আপডেট সময় ০৭:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১