ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নোয়াখালীর নতুন পাগলকে পাবনায় পাঠানো উচিত: নিক্সন চৌধুরী

আকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, নোয়াখালীর জনৈক পাগল নেতা (কাদের মির্জা) বলেছেন, ফরিদপুর-৪ আসনে নাকি ভোট ডাকাতি করে আমি এমপি হয়েছি। নোয়াখালীর নতুন পাগলকে বাহিরে রাখা উচিত নয়, একে পাবনায় পাঠানো উচিত।

সন্ধ্যায় পৌর এলাকার ৭নং ওয়ার্ড রায়পাড়া স্কুলমাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নিক্সন চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি ওই পাগলকে চ্যালেঞ্জ করে বলব- গত দুইবার সংসদ নির্বাচনে এলাকার জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছে। এখানে তারা নৌকার বিপক্ষে নয়। দুর্নীতিবাজ পানামা কেলেঙ্কারির সঙ্গে জড়িত কাজী জাফরউল্লাহর বিরুদ্ধে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে।

নোয়াখালীর ওই নেতাকে উদ্দেশ করে নিক্সন চৌধুরী বলেন, আপনি কীভাবে জানলেন এখানে ভোট চুরি হয়েছে। কথায় আছে না ‘পুরনো পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি’। আপনার দশাও হয়েছে তাই।

তিনি বলেন, আমি জীবনে কোনো দিন নোয়াখালী যাইনি। ভাইরাল হয়ে নেতা হতে চান। এসব পাগলামি ছাড়ুন, নয়তো জনগণ এমন ধোলাই দেবে আপনার চেহারা চেনা যাবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে পরিচিত করিয়েছেন। আমি ফরিদপুর-৪ আসনে আমার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক উন্নয়নের মডেল হিসেবে রূপ দিতে সক্ষম হয়েছি।

জনসভায় নিক্সন চৌধুরীর হাতে নৌকা তুলে দিয়ে তার রাজনীতির সাথে একাত্মতা প্রকাশ করেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর বাকি মাতুব্বর।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- থানার ওসি সৈয়দ লুৎফর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, যুবলীগ নেতা জাহিদ মুন্সী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নোয়াখালীর নতুন পাগলকে পাবনায় পাঠানো উচিত: নিক্সন চৌধুরী

আপডেট সময় ১১:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১