ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় বাসচাপায় বাইক আরোহী স্বামী-স্ত্রী নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

যাত্রীবাহী বাসের চাপায় রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আকাশ ইকবাল ও তার স্ত্রী মায়া হাজারিকা। তাদের বাড়ি দক্ষিণখান মোল্লারটেক।

পুলিশ বলছে, নিহত স্বামী-স্ত্রী দুজনেরই মাথায় হেলমেট ছিল; কিন্তু পুলিশের মামলা থেকে বাঁচার জন্য নামে মাত্র তারা হেলমেট পরেছিলেন। নিম্নমানের হেলমেটে তাদের জীবন রক্ষা হয়নি। ঘটনাস্থলেই তারা নিহত হন।

ডিএমপির বিমানবন্দর জোনের ট্রাফিকের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস আশিকুর রহমান জানান, সকাল সাড়ে ৭ টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ ইকবাল ও তার স্ত্রী মোটরসাইকেলে যাওয়ার সময় বিমানবন্দর এলাকার পদ্মা অয়েল গেটের পাশে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এই দম্পতির মৃত্যু হয়। আজমেরি পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকায় বাসচাপায় বাইক আরোহী স্বামী-স্ত্রী নিহত

আপডেট সময় ০২:০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১