ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান

ছেলে বিক্রির টাকায় মোবাইল কিনলেন বাবা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দীর্ঘ সময়ের দাম্পত্য জীবনে সন্তান জন্ম দিতে না পারার হাহাকার কুরে খায় অনেককেই। মা-বাবা ডাক শোনার আশায় অন্যের সন্তানকে দত্তক নেয়ার উদাহরণও ভুরি ভুরি। অথচ নিজের ১১ মাসের ছেলেকে বিক্রি করে মোবাইল ফোন কিনলেন এক ব্যক্তি। মঙ্গলবার বলরাম মুখি নামের ওই ব্যক্তিকে ওডিশার ভদ্রক এলাকা থেকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। পরে জেরায় নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, ২৩ হাজার টাকায় ১১ মাসের পুত্র সন্তানকে ষাটোর্ধ্ব এক দম্পতির কাছে বিক্রি করেন বলরাম মুখি। সেই টাকা থেকে মোবাইল কেনেন তিনি। এছাড়া দেড় হাজার টাকায় মেয়ের জন্য রূপার অ্যাঙ্কলেট কিনেছেন তিনি।

অবাক করা কাণ্ড, ছেলেকে বিক্রি করে দিলেও মেয়ের প্রতি কিন্তু তার টান যথেষ্ট। বাকি টাকাটা তিনি মদ খেয়ে উড়িয়ে দিয়েছেন। বলরাম মুখির স্ত্রী সুকুটিকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের ১০ বছরের আরেকজন ছেলেও রয়েছে।

ভদ্রকের পুলিশ সুপার অনুপ সাহু জানান, যে কোনো নিয়মিত উপার্জন না থাকায় টাকা রোজগারের জন্য প্রায় পাগল হয়ে উঠেছিলেন বলরাম মুখি। শিশুটিকে বিক্রির ব্যবস্থা করে দিয়েছেন তার শ্যালক বালিয়া এবং আরেকজন পরিচিত মিলে।

অন্যদিকে ওই শিশুটিকে কিনে নেয়া ব্যক্তি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সোমনাথ শেঠি ও তার স্ত্রী। সম্প্রতি তাদের ২৪ বছরের ছেলেকে হারিয়েছেন। ছেলের মৃত্যুতে শোকে শয্যাশায়ী স্ত্রীকে কিছুটা হলেও স্বান্ত্বনা দিতে মুখির ছেলেকে কিনে নেয়ার সিদ্ধান্ত নেন সোমনাথ। তাকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান

ছেলে বিক্রির টাকায় মোবাইল কিনলেন বাবা

আপডেট সময় ১১:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭