ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অপূর্ব-সাবিলার ভালোবাসা দিবসের নাটক ‘কাভার পেজ’

আকাশ বিনোদন ডেস্ক :

ছোট পর্দার দর্শকপ্রিয় দুই মুখ অপূর্ব-সাবিলা। বিশ্ব ভালোবাসা দিবসে দর্শকের জন্য এই জুটির চমক ‘কাভার পেজ’ নামের নাটক।

পৃষ্ঠা ওলটালেই অন্য গল্প- এমন শ্লোগান নিয়ে নাটকটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ।
সম্প্রতি শুটিং শেষ হওয়া ‘কাভার পেজ’ প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার জানান, সব মানুষকে বাইরে থেকে বুঝা যায় না। যেমন প্রচ্ছদ দেখে বুঝা যায় না বইটা কেমন। সেজন্য বইটা পুরোটা পড়তে হয়। তেমনভাবে কোনও মানুষকে বাইরে থেকে ভাসা ভাসা দেখে বিচার করা উচিত নয়।

ঠিক এই বিষয়টিকে ফোকাস করে নির্মিত হয়েছে রোমান্টিক ঘরানার এই নাটক। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, রাশেদা আক্তার, সিয়াম নাসির প্রমুখ।

সঞ্জয় সমদ্দার বলেন, ‘একটা ভালো কাজকে উৎসাহিত করতে ভালোবাসার এই গল্পটির ওপর ভর করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে। ’

জানা গেছে ‘কাভার পেজ’-এ অপূর্বের চরিত্রের নাম উদয়। মহল্লার বখে যাওয়া যুবকের চরিত্রে দেখা যাবে তাকে। যদিও মানুষটা অন্যরকম। আর সাবিলাকে দেখা যাবে সরকারি এক কর্মকর্তার মেয়ে নীপার চরিত্রে। চঞ্চল ও সাহসী মেয়েটার সঙ্গে উদয়ের ভুল বোঝাবুঝি চলতে থাকে নানা কারণে। এভাবেই এগোতে থাকে নাটকের গল্প।

বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ চমক হিসেবে নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপূর্ব-সাবিলার ভালোবাসা দিবসের নাটক ‘কাভার পেজ’

আপডেট সময় ১০:৫৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১