ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ওবায়দুল কাদেরের ভাইয়ের উদ্দেশ্য যাই হোক, সত্য বেরিয়ে আসছে’

আকাশ জাতীয় ডেস্ক:   

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা অনেক অভিযোগ উত্থাপন করেছেন। এসব অভিযোগের উদ্দেশ্য যাই হোক, অনেক সত্য বেরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রিজভী।

আওয়ামী লীগের ‘টপ টু বটম’ দুর্নীতিতে নিমজ্জিত মন্তব্য করে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন হলে খোদ ওবায়দুল কাদের সাহেব জিতবেন কিনা তার আপন ভাই-ই এ প্রশ্ন তুলেছেন। আওয়ামী লীগের এই তিনজন (সাঈদ খোকন, ফজলে নূর তাপস ও আবদুল কাদের মির্জা) নেতার বক্তব্যেই আবার প্রমাণিত হয়েছে-দলটির ‘টপ টু বটম’ আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত।

রিজভী বলেন, আওয়ামী লীগ তাদের পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে যে সত্য বেরিয়ে আসছে, তাতে প্রমাণিত-দলটি এখন ক্ষয়িষ্ণু রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।’

বিএনপির এ নেতা বলেন, জনগণকে ভোটাধিকার বঞ্চিত করে, তাদের বিরুদ্ধে ইউনিফরম পরা সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আর বেশিদিন মানুষের মুখ বন্ধ করে রাখা যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ওবায়দুল কাদেরের ভাইয়ের উদ্দেশ্য যাই হোক, সত্য বেরিয়ে আসছে’

আপডেট সময় ০৯:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১