ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সত্য কথা বলায় হয়তো আমার চাকরিও থাকবে না: ওবায়দুল কাদেরের ভাই

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন ফল, দুর্নীতিবাজ আমলারা শেখ হাসিনাকে গাছসহ দিয়ে দিয়েছেন। এটা বললে আমার দোষ, সত্য কথাগুলো বলার কারণে হয়তো আমার চাকরিটাও থাকবে না।

নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার আবু নাছের চৌধুরী উচ্চ বিদ্যালয়, বটতলা ও মুজিব কলেজ গেট এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন।

আবদুল কাদের মির্জা বলেন, ফেনী-নোয়াখালীর সন্ত্রাসীরা আমার বিরুদ্ধে অস্ত্র পাঠায়, আমি ভয় পাই না। বিএনপি-জামায়াতের লোকজন আমার পোস্টার-ব্যানার ছিঁড়ে না। ফেনী-মাইজদী থেকে পাঠানো সন্ত্রাসীরা আমাকে উত্ত্যক্ত করার জন্য এসব আকামগুলো করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি- নিরপেক্ষ নির্বাচন হোক। নির্বাচনকে আমি আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। বহিষ্কার, জেল, গুলি করে হত্যার হুমকি দিয়ে লাভ হবে না।

এ সময় পথসভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সত্য কথা বলায় হয়তো আমার চাকরিও থাকবে না: ওবায়দুল কাদেরের ভাই

আপডেট সময় ০৬:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১