ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নোয়াখালীতে তারেক রহমানকে গ্রেপ্তারে পরোয়ানা

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী লীগ নেতার দায়ের করা একটি রাষ্ট্রদোহী মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নোয়াখালী অতিরিক্ত দায়রা জজ আদালত। একইসঙ্গে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩১মার্চ তারিখ ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে বিচারক সৈয়দ ফখরুল আবেদীন এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী গুলজার আহমেদ জুয়েল জানান, ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলে ও সরকারবিরোধী বিভিন্ন ধরনের উস্কানিমূলক মন্তব্য করেন তারেক রহমান। তার এসব বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী ওমর ফারুক বাদী হয়ে ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি বাদী হয়ে চরজব্বার থানায় একটি রাষ্ট্রদোহ মামলা করেন। মামলায় তারেক রহমানকে আসামি করা হয়।

মামলাটির চার্জগঠনের পর আজ বৃহস্পতিবার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে শুনানি হয়। শুনানি শেষে বিচারক সৈয়দ ফখরুল আবেদীন মামলার আসামি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) দেবব্রত চক্রবর্তী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নোয়াখালীতে তারেক রহমানকে গ্রেপ্তারে পরোয়ানা

আপডেট সময় ০৬:৩২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১