ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পেসমেকার বসানো হবে বৃহস্পতিবার, দোয়া চেয়েছেন মওদুদ

আকাশ জাতীয় ডেস্ক:  

শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মওদুদ আহমদের হৃদ্‌যন্ত্রে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পেসমেকার স্থাপন করা হবে।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে মওদুদ আহমদকে দেখে হাসপাতাল থেকে বের হয়ে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আমি উনাকে দেখে এসেছি। উনি (মওদুদ আহমদ) আগের চেয়ে ভালো আছেন। উনি আমার সঙ্গে কথা বলেছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, আমি উনার সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন ভালো বোধ করছেন। আমি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার সাহেবের সঙ্গে কথা বলেছি। বৃহস্পতিবার তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হবে। এখন একটা অস্থায়ী পেসমেকার আছে।

এর আগে দুপুর ২টা ২০মিনিটের দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন মওদুদ আহমদকে দেখতে যান।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার দুপুরের পর থেকে বিভিন্নজন তার ছবিসহ মৃত্যু সংবাদ প্রকাশ করছে। কেউ কেউ শোক জানাচ্ছে। এটি গুজব বলে জানান শায়রুল কবির।

এর আগে অসুস্থ হয়ে পড়লে গত ২৯ ডিসেম্বর ব্যারিস্টার মওদুদ আহমদকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার তার শারীরিক অবস্থার বেশি অবনতি হয় বলে জানিয়েছিল বিএনপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পেসমেকার বসানো হবে বৃহস্পতিবার, দোয়া চেয়েছেন মওদুদ

আপডেট সময় ০৪:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১