ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আকাশ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ গত ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপলো) হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। মঙ্গলবার দুপুরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

তিনি বলেন, দুপুরে মওদুদ আহমদের চিকিৎসায় প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তারা শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। মেডিক্যাল বোর্ডের প্রধানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন।

মওদুদ আহমদ হাসপাতালে ভর্তি হওয়ার পর দু’বার তার করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এতে তার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।

সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ও মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ।

মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি

আপডেট সময় ০৬:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১