ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেসিপি: চকলেট কেক

আকাশ নিউজ ডেস্ক:  

জন্মদিন, বিবাহবার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানে এখন কেকের আয়োজন থাকে। আর কেক যদি ঘরেই তৈরি করা যায় মন্দ কী। অনেক ধরনের কেকের মধ্যে ছোট-বড় সবারই প্রিয় হচ্ছে চকলেট কেক। চকলেট কেক তৈরি করতে পারেন ঘরেই।

প্রেশার কুকারেই তৈরি করতে পারেন মজাদার চকলেট কেক। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন চকলেট কেক-

উপকরণ :

বাটার ১/৪ কাপ, চিনি ৩/৪ কাপ, পানি ১/৪ কাপ, ময়দা ১ কাপ, কোকো পাউডার ১/৪ কাপ বেকিং পাউডার দেড় চা চামচ, ডিম ২টি, লবণ স্বাদমতো, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, ছোট বেকিং মোল্ড বা বাটি।

পদ্ধতি :

প্রথমে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বাটার, চিনি, পানি এবং ভ্যানিলা এসেন্স একসঙ্গে ভালো করে মিশিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করুন। এর সঙ্গে ডিম মিশিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন।

তার পর বেকিং মোল্ড বা ছোট বাটি যেটিতে কেক বেক করবেন তা বাটার দিয়ে ভালো করে গ্রিজ করে নিন। এবং কেকের মিশ্রণটি মোল্ডে ঢেলে রাখুন।

এবার একটি প্রেশার কুকার চুলায় দিন। ঢাকনা দিয়ে ঢেকে দেবেন শুধু প্রেসার লিড বা রিবন খুলে রাখবেন। এভাবে ৩-৪ মিনিট গরম করে নিন। এরপর ছোটো বাটি বা মোল্ডটি খালি প্রেসার কুকারের ভিতরে বসিয়ে দিন।

এবার প্রেশার লিড বা রিবন ছাড়াই ঢাকনা লাগিয়ে প্রেশার কুকার অল্প আঁচে চুলায় বসিয়ে রাখুন। পানি দেবেন না একেবারেই এবং চুলার আঁচ অল্প করে রাখবেন। মনে রাখবেন– মাঝারি বা বেশি আঁচ যেন না হয়। সবচেয়ে ভালো হয় কুকারের নিচে একটি লোহার তাওয়া বসিয়ে দিন।

এর পর ৩০ মিনিট বা কেক হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কেক হয়েছে কিনা তা দেখার জন্য ৩০ মিনিট পর একটি কাঠি ঢুকিয়ে মোল্ডের কেকটি দেখে নিন। যদি কেকের গায়ে কেকের মিশ্রন লেগে থাকে তা হলে বুঝবেন কেক এখনও হয়নি।

এবার কেক হয়ে গেলে কুকারের ভেতরেই খানিকটা ঠাণ্ডা হতে দিন এবং এর পর নামিয়ে ওপরে লিকুইড চকলেট বা চকলেট কুচি ছিটিয়ে বা নিজের পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রেসিপি: চকলেট কেক

আপডেট সময় ১১:২২:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১