ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

আকাশ জাতীয় ডেস্ক:   

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

রবিবার দুপুরের দিকে উপজেলার গাছপাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। হতাহতদের বেশিরভাগই অটোরিকশার যাত্রী বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, দুপুরের দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান। আহত হন দুইজন।

নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছেন।

তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহ-নেত্রকোনা হাইওয়েতে বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি পুলিশ জব্দ করেছে। মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

আপডেট সময় ০৪:৫০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১