ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

শীতের রেসিপি: গোলাপ পিঠা

আকাশ নিউজ ডেস্ক: 

প্রকৃতিতে শীত ঝেঁকে বসেছে। এমন হিমশীতল আবহাওয়ায় গরম গরম পিঠাপুলির ছোঁয়া পেতে চায় রসনা। তাই বাড়িতে বাড়িতে চলছে পিঠা উৎসব।

শীতের মজাদার পিঠাপুলির মধ্যে গোলাপ পিঠা অন্যতম। দেখতে সুন্দর ও খেতেও সুস্বাদু এই পিঠা দিয়ে অতিথি আপ্যায়নও করতে পারেন। ঘরেই তৈরি করতে পারেন ঐতিহ্যের গোলাপ পিঠা। খুব কম সময়ে তৈরি করতে পারেন এ পিঠা।

উপকরণ :

দুধ ১ কাপ, ময়দা ১ কাপ, চিনি ১ কাপ, পানি আধাকাপ, লবণ পরিমাণমতো, তেল পরিমাণমতো (ডুবো তেলে ভাজার জন্য)।

যেভাবে তৈরি করবেন :

একটি পাত্রে দুধের সঙ্গে লবণ দিয়ে মাঝারি আঁচে বসিয়ে দিন। দুধ ফুটে উঠলে এতে ময়দা দিয়ে ভালো করে নাড়ুন। মিনিট তিনেক নেড়ে নামিয়ে নিয়ে ঠাণ্ডা করে নিন।

এবার হাতে তেল মেখে নিয়ে ময়ান তৈরি করুন। ময়ান দেয়া হয়ে গেলে এর থেকে ৮-১০টি ছোট লেচি বা বল তৈরি করে নিন।

এর পর ছোট লেচি বা বলগুলোকে পাতলা করে বেলে নিন। এবার ছোট গ্লাসের সাহায্যে ময়দার রুটি থেকে ছোট গোল গোল টুকরো কেটে বের করে নিন।

৩টি ছোট গোল টুকরা একটির ওপর আরেকটি (পর পর সাজিয়ে রাখুন) রাখুন। এবার ময়দার ওই রুটি থেকে বাদ পড়া অতিরিক্ত অংশগুলো ছোট ছোট করে সাজিয়ে ফুলের মাঝখানে আটকে দিন।

ঠিক যেমন গোলাপের পাপড়ি হয়, সেভাবে তৈরি করুন।

এর পর একটি পাত্রে পানি এবং চিনি দিয়ে অল্প আঁচে ফুটিয়ে ঘন সিরা তৈরি করুন।

সিরার স্বাদ বাড়াতে এর সঙ্গে এলাচ আর লবঙ্গ সামান্য বেটে ছড়িয়ে দিতে পারেন।

অন্যদিকে আর একটি পাত্রে মাঝারি আঁচে তেল গরম করে গোলাপ ফুলগুলো ডুবো তেলে ছেড়ে সোনালি বা হালকা বাদামি করে ভেজে তুলে ফেলুন। গোলাপ গুলো টিস্যু পেপারে রেখে অতিরিক্ত তেল শুষে নিন।

ভাজা ময়দার গোলাপগুলো চিনির সিরায় ডুবিয়ে দিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। সিরা ঘন হয়ে এলে গোলাপগুলো সিরা থেকে তুলে নিন।

ব্যস, ঠাণ্ডা হলে সাজিয়ে পরিবেশন করুন জিভে জল আনা গোলাপ পিঠা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শীতের রেসিপি: গোলাপ পিঠা

আপডেট সময় ১১:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০