ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুম, খুন, হত্যা সরকারের একমাত্র অলংকারে পরিণত হয়েছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:  

গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এগুলো সরকারের একমাত্র অলংকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেছেন, বুধবার ভারতীয় হাইকমিশনারের সামনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রাখিবন্ধনে আবদ্ধ। কিন্তু কালকেই ময়মনসিংহের হালুয়াঘাটে এক বাংলাদেশিকে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করেছে। লালমনিরহাটেও একজন নারীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।

তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব যদি জনগণের ভোটে মন্ত্রী হতেন তাহলে প্রথমে এ ঘটনার প্রতিবাদ জানাতেন। আপনি সেই কড়া প্রতিবাদ না করে রাখিবন্ধনে আবদ্ধের কথা জানালেন। অথচ নদ-নদীতে পানি নাই আর প্রতিটি সীমান্তে আমাদের বাংলাদেশি ভাইকে হত্যা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তার জন্য আপনারা কোনো কথা বলেন না। আজকে মানুষ কোনো কিছু লিখতে আর বলতে ভয় পায়। কারণ গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা- এগুলো সরকারের একমাত্র অলংকারে পরিণত হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দ্বিতীয় দিনের মতো কুড়িগ্রামে পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম বেবুর পক্ষে প্রচারণা চালানোর সময় বৃহস্পতিবার এসব কথা বলেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল ইসলাম, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদসহ নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গুম, খুন, হত্যা সরকারের একমাত্র অলংকারে পরিণত হয়েছে: রিজভী

আপডেট সময় ১০:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০