ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজনৈতিক আইসোলেশনে বিএনপি: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি রাজনৈতিক আইসোলেশনে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, রাজনৈতিক আইসোলেশনের থাকার কারণে সরকারের কোন উন্নয়ন দেখতে পায় না বিএনপি।

বৃহস্পতিবার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে একথা বলেন সেতুমন্ত্রী।

করোনা সংক্রমণের শুরু থেকে সরকার নাকি একেবারেই ভ্রুক্ষেপহীন বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব চিরাচরিত শব্দ চয়নে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন। একে সমালোচনা না বলে প্রতিহিংসা ও মিথ্যাচার বলা যায়।

সেতুমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যখন মহামারি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে তখন শেখ হাসিনার মানবিক ও সাহসী নেতৃত্বে একদিকে সংক্রমণ রোধ ও চিকিৎসা অপরদিকে জীবন জীবিকার নিরাপত্তা বিধানে গৃহীত পদক্ষেপ বিশ্বব্যপী প্রশংসিত হচ্ছে।

‘বিএনপি চেয়েছিলো মানুষ না খেয়ে এবং বিনা চিকিৎসায় রাস্তায় মরে পড়ে থাকবে, তা হয়নি বলেই তাদের এতো গাত্রদাহ।’-যোগ করেন কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের ক্ষতি করার পাশাপাশি দেশের ইমেজ নষ্ট করা ও মিথ্যাচারই এখন বিএনপির একমাত্র কৌশল।

বিএনপি করোনাকালে জনগণের জন্য কি করেছে, তা জানতে চেয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনার মতো একজন মানবিক নেতৃত্ব যতক্ষণ আছেন ততক্ষণ মহামারিসহ যেকোনো দুর্যোগ মোকাবেলায় লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।

করোনা নতুন করে আবার প্রাণঘাতী রুপ নিয়ে ছড়িয়ে পড়ছে এ অবস্থায় নিজের এবং অন্যের সুরক্ষায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সেতুমন্ত্রী লন্ডনসহ বিভিন্ন দেশের ফ্লাইটের বিষয়ে সরকার সজাগ রয়েছেন জানিয়ে কাদের বলেন, লন্ডন-ঢাকা-লন্ডন ফ্লাইটের বিষয়ে পরিস্থিতি গুরুতরভাবে মনিটর করা হচ্ছে।

বিএনপি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে, এ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ২০০৬-০৭ অর্থবছরে দেশের বাজেট ছিলো ৫৪ হাজার ৮শ কোটি টাকা আর সেই বাজেট বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

কাদের বলেন, ২০০৬ সালের মূল এডিপি ছিলো প্রায় ১৯ হাজার কোটি টাকা, আর এখন ২ লাখ ৫ হাজার কোটি টাকা। তখনকার সময় রিজার্ভ ছিলো ৫ বিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে ৪২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

অর্থনীতি এগিয়ে যাওয়া নিয়ে যখন বিশ্বব্যপী প্রসংশা চলছে তখন বিএনপি প্রকাশ করেছে সংশয়, তারা বলে সরকার নাকি নিজেরাই ‘রোল মডেল’ বলছে, বিএনপির এমন বক্তব্যর জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন কূলহারা নৌকার মাঝি আর পথহারা পথিকের মতো তারা সরকারের অর্জনে চরমপরশ্রীকাতর।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে বিএনপির নেয়া কর্মসূচি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এটা ভালো খবর কিন্তু কর্মসূচি পালনের চেয়ে বেশি প্রয়োজন স্বাধীনতাবিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির সঙ্গে গোপন ও ওপেন সখ্যতা থেকে বেরিয়ে আসা।

কাদের বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, তাদের নিয়ে সুবর্ণজয়ন্তী পালন এক ধরনের প্রহসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাজনৈতিক আইসোলেশনে বিএনপি: কাদের

আপডেট সময় ০২:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০