ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা-লন্ডন রুটের সব ফ্লাইট বন্ধের আহ্বান ফখরুলের

আকাশ জাতীয় ডেস্ক: 

যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়ায় অবিলম্বে ঢাকা-লন্ডন রুটে সব ফ্লাইট বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল বলেন, ‘যুক্তরাজ্যে কোভিড-১৯ এখন মারাত্মক রূপ নিয়ে আবির্ভূত হওয়ার ফলে দেশটির সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ বিমানের ফ্লাইট বাতিল ঘোষণা করলেও বাংলাদেশ সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-লন্ডন ফ্লাইটসহ বিদেশি এয়ারলাইন্সের বিমান যেগুলো লন্ডন থেকে ঢাকায় আসে সেগুলোও বন্ধ করেনি। সুতরাং দেশের মানুষের এক ভয়ংকর স্বাস্থ্যঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে-যা অত্যন্ত উদ্বেগজনক।’

‘আমি অবিলম্বে ঢাকা-লন্ডন রুটে দেশি-বিদেশি এয়ারলাইন্সের সকল ফ্লাইট বন্ধ করার আহবান জানাচ্ছি’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ সরকার করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই সম্পূর্ণরূপে ভ্রুক্ষেপহীন থেকেছে। যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি বলেই এদেশের অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে এবং বিপুলসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগ্রাম করছে।’

বাংলাদেশে করোনা আঘাত হানার শুরুতে তা মোকাবিলায় সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আইসিইউ বেড, অক্সিজেন এবং ভেন্টিলেটরসহ করোনা সংশ্লিষ্ট অন্যান্য মেডিকেল সরঞ্জামাদির অভাবে আক্রান্ত মানুষ ভয়ানক কষ্ট পাচ্ছে, বিনা চিকিৎসায় মৃত্যুকে আলিঙ্গন করতে হচ্ছে। দীর্ঘ দশ মাসেও সরকার করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের মানুষের জীবনের কোনো মূল্য নেই এই সরকারের কাছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢাকা-লন্ডন রুটের সব ফ্লাইট বন্ধের আহ্বান ফখরুলের

আপডেট সময় ১০:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০