ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শাকিবকে কোনো নায়কই মনে হয় না : আফ্রি

আকাশ বিনোদন ডেস্ক : 

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় মডেল আফ্রি সেলিনাকে প্রশ্ন করেন ‘একজন নায়কের নাম বলুন, যে খুব জনপ্রিয় কিন্তু নায়কই মনে হয় না। এর জবাবে আফ্রি সোজাসাপ্টা বলেন, ‘শাকিব খান। যে খুব জনপ্রিয় অথচ তাকে নায়ক হিসেবেই মনে হয় না।’

জয়ের উপস্থাপনা এবং সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় চ্যানেল আইয়ের ‘৩০০ সেকেন্ড’ টকশোতে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে এভাবেই বিতর্কিত মন্তব্য করেন তিনি। এমন মন্তব্যের জেরে নেটিজেনদের তীর্যক মন্তব্যের মুখে পড়েছেন আফ্রি।

মোহাম্মদ হোসেন নামে একজন লিখেছেন, ‘শাকিবকে নায়ক মনে হয়না এটা বলা ঠিক না। এই মেয়েটাকে আমি কখনো দেখিনি, চিনিও না। সে আবার মানুষকে ব্যঙ্গ করে।’ জুয়েল নামে আরেকজন লিখেছেন, ‘কিছু লোক ভাইরাল হওয়ার জন্য শাকিবকে নিয়ে বদনাম করে।’

আরিফ নামে একজন লিখেছেন, ‘ভালো কাজ করলে অবশ্যই মানুষ গ্রহণ করবে, অযথাই মানুষকে নিয়ে বাজে মন্তব্য করলে গ্রহণ যোগ্যতা পাওয়া যায় না।’ শ্রাবন্তী নামে আরেকজন লিখেছেন, ‘যদিও উনাকে আজ প্রথম দেখলাম, কিন্তু ওনার কথাগুলো এমন হবে আশা করিনি।

গত নভেম্বরের প্রোগ্রামে এমন প্রশ্ন-উত্তরের বিষয়টি হলেও সম্প্রতি সামনে আসে এর প্রতিবাদ। ঐ অনুষ্ঠানে বাংলাদেশের দর্শকদের রুচিগত পার্থক্য নিয়েও প্রশ্ন তোলেন আফ্রি। তার মতে, কলকাতার দর্শক দেখে আর বাংলাদেশের দর্শক না দেখেই মন্তব্য করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাকিবকে কোনো নায়কই মনে হয় না : আফ্রি

আপডেট সময় ১০:৪৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০