ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

উইন্ডিজদের বিপক্ষে নিজেদের সেরা মানছেন সাইফউদ্দিন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপেক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। আর এই সিরিজে স্বাগতিক হিসেবে নিজেদের ফেভারিট দাবি করছেন বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

আগামী বছরের শুরুরদিকে তিনটি ওয়ানডে এবং দুইটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে দিয়েই শুরু হবে দুই দলের এই সিরিজ। নিজেদের সর্বশেষ দেখাতে আইসিসি বিশ্বকাপে লিটন দাস ও সাকিবের ব্যাটিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ।

তবে সিরিজটি যখন ঘরের মাঠে এবং ফরম্যাটটা ওয়ানডে, তখন নিজেদের ফেভারিট দাবি করতেই পারে। আর সংবাদ সম্মেলনে সেটিই বললেন বাংলাদেশ দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ঘরের মাঠে বাড়তি সুবিধা পাবেন বলে বিশ্বাস করেন এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘অবশ্যই আমাদের জন্য ভালো একটা সুযোগ। কারণ গত কয়েকবারের দেখায় দেশে, আয়ারল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপ সব জায়গায় আমরা ওদেরকে ভালোভাবেই হারিয়েছি। আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ যেহেতু ঘরের মাটিতে খেলা তাই আমরা একটা বাড়তি সুবিধা পাব। সবচেয়ে বড় কথা হলো এই মাঠে আমরা সদ্য দুইটা টুর্নামেন্ট শেষ করলাম। তারপরও মাঠের পারফরম্যান্সই জয়ী দল নির্ধারণ করবে। আমরা আশাবাদী আমরা জিতব।’

নিজেদের ফেভারিট দাবি করার পেছনে যুক্তি দেখিয়েছেন সাইফউদ্দিন। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ কিংবা আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ অথবা ২০১৮ সালে ঘরের মাঠে সিরিজ-সবকটিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্যের পাল্লা ভারি বাংলাদেশের।

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে দুই দলের মধ্যকার সিরিজটি। প্রথম এবং দ্বিতীয় ওয়ানডে মিরপুরে আয়োজনের সিদ্ধান্ত নিলেও শেষ ওয়ানডে এবং প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

উইন্ডিজদের বিপক্ষে নিজেদের সেরা মানছেন সাইফউদ্দিন

আপডেট সময় ০৭:৩৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০