ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইভিএম একটি জালিয়াতি পদ্ধতি: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

‘ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতি একটি জালিয়াতি পদ্ধতি। দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে হ্যাক করার সুযোগ থাকে। সরকার সুষ্ঠু নির্বাচন দেয় না। সরকার দেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য গণতন্ত্রের মৌলিক উপাদান ভোট, নির্বাচন, নির্বাচন কমিশন সব ধ্বংস করেছে।’

বুধবার দুপুরে কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা করতে গিয়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী জেলার সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা সরকার দলীয় প্রার্থী থাকে তাদের নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে নানা ধরণের সুযোগ সুবিধা প্রশাসন থেকে দেওয়া হয়।

ইভিএম পদ্ধতির নেতিবাচক দিক নিয়ে রিজভী বলেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এত বড় নির্বাচন হয়ে গেল সেখানেও কিন্তু ইভিএম মেশিনের প্রচলন হয়নি। অন্যান্য দেশে যারা চালু করেছিল তারাও বন্ধ করেছে এবং জার্মান কোর্টে এ ব্যাপারে একটি মামলা আছে।

আগামী ২৮ ডিসেম্বর কুড়িগ্রাম পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে দলীয় প্রার্থী শফিকুল ইসলাম বেবু’র পক্ষে বুধবার দুপুরে থকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পৌর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান রিজভী। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে প্রচারণায় অংশগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইভিএম একটি জালিয়াতি পদ্ধতি: রিজভী

আপডেট সময় ০৫:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০