ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংকটাপন্ন অবস্থায় আব্দুল কাদের, রোববার দেশে আনার সম্ভাবনা

আকাশ বিনোদন ডেস্ক :

বেশ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন নন্দিত অভিনেতা আব্দুল কাদের। ক্যান্সারে আক্রান্ত অভিনেতা এখন ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান হাসপাতালে চিকিৎসাধীন।

আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বাবার ক্যান্সার ফোর স্টেজে থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। শরীর প্রচণ্ড দুর্বল। এই অবস্থায় তাকে কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না। চিকিৎসকরা একবার আইসিইউতে নিতে চেয়েছিলেন। পরে আবার পরামর্শ দিয়েছেন আইসিইউতে না নেওয়ার। আমরা অপেক্ষা করছি, যদি শরীর একটুও ভালো হয়, তবে রোববার (২০ ডিসেম্বর) দেশে নিয়ে আসব। ’

তিনি আরও বলেন, ‘উনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন আসাদুজ্জামান নূর। তিনিও বলেছেন চেন্নাইয়ে না থেকে দেশে ফিরতে। ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থাও তিনি করাবেন। ঢাকায় এলে আমার শ্বশুর আবার সুস্থ হবেন বলেও আশাবাদি তিনি। ’

এর আগে আব্দুল কাদেরের অসুস্থতার কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম।

তিনি বলেন, ‘আব্দুল কাদের ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ। সম্প্রতি তার শারীরিক অবস্থা গুরুতর হলে চেন্নাইয়ে নেওয়া হয়। তবে, উনার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেল, প্রথমে সিঙ্গাপুরে নেওয়ার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় অবশেষে চেন্নাইয়ে নেওয়া হয়েছে। উনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। ’

তারও আগে আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা তার দাদার অসুস্থতার খবর জানিয়ে ফেসবুকে লেখেন, ‘আমার দাদা (আব্দুল কাদের) বর্তমানে চেন্নাই সিএমসি ভেলোর হসপিটালে চিকিৎসাধীন। দাদার জন্য সবাই দোয়া করবেন, যেন সুস্থভাবে ফিরে আসতে পারেন। ’

আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। তিনি বহু নাটক-সিনেমা ও টিভি শোতে অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সংকটাপন্ন অবস্থায় আব্দুল কাদের, রোববার দেশে আনার সম্ভাবনা

আপডেট সময় ১০:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০