ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকার সব ভাস্কর্যের নিরাপত্তা দেয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা শহরের সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শনিবার সকাল সাড়ে ১০টায় ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন শফিকুল ইসলাম। ঢাকায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মহানগরীতে যতগুলো ভাস্কর্য আছে সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সে দিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে সাদা পোশাকে নিরাপত্তা ও সিসিটিভির ব্যবস্থা করার ওপর জোর প্রদান করেন কমিশনার।

করোনার দ্বিতীয় ঢেউয়েও সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এ সময় যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের সামনে বড় দুইটি উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট। এ উৎসব উপলক্ষে সবাইকে সতর্কতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকার সব ভাস্কর্যের নিরাপত্তা দেয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আপডেট সময় ০৯:২৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০