ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণফোরামে বিভক্তি নেই: ড. কামাল

আকাশ জাতীয় ডেস্ক:  

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, গণফোরামে এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই, নেই কোনো বিভক্তি। আগামী ৯ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী করণীয় জানানো হবে।

শনিবার দুপুরে রাজধানীর বেইলি রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

২০১৯ সালের ২৬ এপ্রিল বিশেষ কাউন্সিলের পর গণফোরামে বিরোধ প্রকাশ্যে আসে। মোস্তফা মহসীন মন্টুর স্থলে ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করার পর গণফোরাম দুটি অংশে বিভক্ত হয়ে পড়ে। একটি অংশ কামাল হোসেনকে কেন্দ্র করে এবং দ্বিতীয় বিদ্রোহী অংশটি মন্টু-সুব্রত চৌধুরীর নেতৃত্বে পরিচালিত হয়ে আসছিল।

গত ১৩ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে ড. কামাল হোসেন ঘোষণা দেন, গণফোরামে গত কয়েক মাসে ঘটে যাওয়া সব বহিষ্কার-পাল্টা বহিষ্কার অকার্যকর করা হচ্ছে। এরপর আজ সংবাদ সম্মেলনে দলে আর কোনো বিভক্তি নেই বলে জানান ড. কামাল।

প্রবীণ এই আইনজ্ঞ বলেন, ঘুষ, দুর্নীতি, বিদেশে অর্থপাচারসহ নানা ঘটনার মধ্য দিয়ে দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমানে দেশে অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান। এর থেকে উত্তরণের জন্য দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনার গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের দেয়া এক বিজ্ঞপ্তিতে ড. কামাল বলেন, দেশে করোনাকালীন এই দুর্যোগময় মুহূর্তে গণফোরামের নেতাকর্মীরা রাজধানীসহ সারা দেশে চাল, ডাল, আলু, তেলসহ প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

দলের অন্য নেতাদের অনুপস্থিতির প্রসঙ্গে প্রখ্যাত এই আইনজীবী বলেন, আমাদের অধ্যাপক আবু সায়ীদ সাহেব, সুব্রত, রেজা কিবরিয়া আইসোলেশনে। তাই তারা অনুপস্থিত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোস্তফা মহসীন মন্টু, জগলুল হায়দার, মোকাব্বির খান এমপি, শফিকুল্লাহ, মহসীন রশিদ, এ আর জাহাঙ্গীর, মহিউদ্দিন আবদুল কাদেরসহ গণফোরামের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গণফোরামে বিভক্তি নেই: ড. কামাল

আপডেট সময় ০৪:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০