ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাম্প্রদায়িক অপশক্তিকে কঠোরভাবে দমন করা হবে: তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

সাম্প্রদায়িক অপশক্তিকে কোনোভাবেই ছোবল মারার সুযোগ দেয়া যাবে না এবং একে কঠোরভাবে দমন করা হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার প্রয়াত মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তম এর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ই ঘোষণা দেন। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই আন্তর্জাতিক ও মৌলবাদী অপশক্তি মিলে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে হত্যা করার উদ্দেশ্যই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল এবং সে কারণেই ১৯৭৫ এর পর আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠার মূল চেতনাকে বিসর্জন দিয়ে রাষ্ট্র পেছন দিকে হাঁটা শুরু করে।’

মন্ত্রী বলেন, ‘সেই কারণেই মাঝেমধ্যে সেই অপশক্তি ফণা তোলে ছোবল মারার জন্য। কিন্তু যেই সম্মিলিত শক্তিতে দেশ স্বাধীন হয়েছে, সেই শক্তির কাছে তারা সবসময় পরাজিত হয়েছে, ভবিষ্যতেও হবে।’

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করেছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘সময়ে সময়ে গুজব রটিয়ে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টির যেকোনো অপচেষ্টা সরকার কঠোর হাতে দমন করেছে, ভবিষ্যতেও করা হবে।’

এ সময় মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার প্রয়াত মেজর জেনারেল সি আর দত্তের কথা স্মরণ করে হাছান মাহমুদ বলেন, ‘দেশপ্রেমিক, সাহসী, সৎ, অসাম্প্রদায়িক, নিরহংকার এবং সবাইকে আপন করে নেয়ার আশ্চর্য ক্ষমতার অধিকারী চিত্ত রঞ্জনের জীবন থেকে অনেক শেখার রয়েছে।’

সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা উষাতন তালুকদার এমপি, ড. নিম চন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও, সাংবাদিক স্বপন কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তিদত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী প্রমুখ এতে বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাম্প্রদায়িক অপশক্তিকে কঠোরভাবে দমন করা হবে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ১১:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০