ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দর্শক প্রশংসায় সাফা-জোভান অভিনীত নাটক ‘বেবি আপুর লাইভ’

আকাশ বিনোদন ডেস্ক :

ইউটিউবে উন্মুক্ত হওয়ার প্রথম দিনেই ৫ লাখেরও বেশি দর্শক দেখেছে নাটক ‘বেবি আপুর লাইভ’। এতে অভিনয় করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় দুই মুখ জোভান ও সাফা কবির।

সন্ধ্যায় জি সিরিজের ড্রামা চ্যানেলে অবমুক্ত করা হয় নাটকটি। প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে ‘বেবি আপুর লাইভ’। মাত্র দুই দিনে নাটকটি দেখেছে প্রায় সাড়ে ৭ লাখ দর্শক।

সমসাময়িক প্রেক্ষাপটে নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা জুলফিকার ইসলাম শিশির। প্রযোজনায় জি সিরিজ। এতে জোভান ও সাফার সঙ্গে আরো অভিনয় করেছেন- মুকিত জাকারিয়া, ফরহাদ মিলন, শরীফ, সাদিয়া জান্নাত, ড. মার্জিয়া ও শিমুন্তিনী প্রমুখ।

নাটকটিতে ব্যবহৃত হয়েছে সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদের কণ্ঠে সম্প্রতি প্রকাশিত ‘দুঃখদল’ শিরোনামের গানটি। ওমর ফারুক বিশাল’র কথায় এর সুর-সংগীতায়োজন করেছেন অর্থহীন ব্যান্ডের অন্যতম সদস্য মহান ফাহিম।

এ নাটকের চিত্রগ্রহণে ছিলেন মিঠু মনির। সম্পাদনা ও কালার কারেকশন করেছেন তানভির তাহসান। আবহ সংগীত করেছেন এস আই টুটুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দর্শক প্রশংসায় সাফা-জোভান অভিনীত নাটক ‘বেবি আপুর লাইভ’

আপডেট সময় ১০:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০