ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ক্যান্সারে আক্রান্ত অভিনেতা আব্দুল কাদের, অবস্থা গুরুতর

আকাশ বিনোদন ডেস্ক :  

প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। তার অবস্থা গুরুতর, বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আব্দুল কাদের ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ। সম্প্রতি তার শারীরিক অবস্থা গুরুতর হলে চেন্নাইয়ে নেয়া হয়েছে। তবে উনার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেল, প্রথমে সিঙ্গাপুরে নেওয়ার কথা ছিলো। কিন্তু ভিসা জটিলতায় অবশেষে চেন্নাইয়ে নেয়া হয়েছে। উনার অবস্থা খুবই ক্রিটিক্যাল।’

এর আগে আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা তার দাদার অসুস্থতার খবর জানিয়ে ফেসবুকে লেখেন, ‘আমার দাদা অভিনেতা আব্দুল কাদের বর্তমানে চেন্নাই সিএমসি ভেলোর হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন, যেন সুস্থভাবে ফিরে আসতে পারেন।’

উল্লেখ্য, আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। তিনি বহু নাটক-সিনেমা ও টিভিশোতে অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যান্সারে আক্রান্ত অভিনেতা আব্দুল কাদের, অবস্থা গুরুতর

আপডেট সময় ১০:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০