ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছেন আ’লীগেও নেই: ডা. জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছেন, আওয়ামী লীগেও তত মুক্তিযোদ্ধা নেই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মহান বিজয় দিবস উপলক্ষে ‘স্বাধীনতা আজ বিপর্যয়, নৈতিকতার অবক্ষয়, বিপন্ন মানবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এ সভার আয়োজন করে।

তিনি বলেন, ভোট ডাকাতি কীভাবে বন্ধ করা যায়। জনগণ ভোট দিতে যাচ্ছে না। এর প্রতিকার কীভাবে করা যাবে। ভোট দিচ্ছে পুলিশ আর আমলারা। এই ভোট ডাকাতি বন্ধ করতে আমাদের সবার সম্মিলিত চেষ্টার দরকার।

আলেমদের উদ্দেশ্যে তিনি বলেন, আলেমদের সঙ্গে সরকার আলোচনা করছে। সেটা ভালো। মৌলভী-মাওলানা সাহেবদের সবাই সম্মান করেন। দু’চারজন আলেমের নামে বলাৎকারের অভিযোগ এসেছে। সব মাদরাসায় এমন ঘটনা ঘটে তা কিন্তু নয়। দু’চারটি ঘটনাই বা কেন থাকবে। আলেমদের হেদায়েত করতে হবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত না।

তিনি বলেন, বিজয় দিবসের অঙ্গীকার হবে গণতন্ত্র। গণতন্ত্র ছাড়া কোনো কথা নেই। প্রতিষ্ঠা করতে হলে ঢাকায় বসে থাকলে হবে না, ১৮ কোটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। গণতন্ত্র আমাদের ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ছাড়া কিছু হবে না। গণতন্ত্রের মানে হলো সরকারের জবাবদিহিতা। সরকারের কাজের উত্তর দিতে হবে, আর আমাকে প্রশ্ন করার অধিকার দিতে হবে। মিটিং-মিছিল করার অধিকার দিতে হবে।

সংগঠনটির চেয়ারম্যান কেএম আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছেন আ’লীগেও নেই: ডা. জাফরুল্লাহ

আপডেট সময় ০৬:১৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০