ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গভীর রাতে বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসভবনে হামলা

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপিবাগের বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এসময়, বাসায় তেমন কোন লোকজন না থাকায় হতাহতের ঘটনা না ঘটলেও বাসভবনের গ্লাস ভাঙচুর করা হয়েছে। ইট পাটকেল নিক্ষেপ করে বাসার গ্লাস ও বাসার সামনের পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।

তবে, কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন, জয় বাংলা স্লোগান দিয়ে এসেছিল হামলাকারীরা। তারা বলছেন, আনুমানিক রাত ২ টার পরপরই প্রায় ১ থেকে দেড়’শ মোটর সাইকেলের বহর আসে গোপীবাগের ২য় লেনে। এরপর সেখান থেকেই আকস্মিকভাবে হামলা চালায় তারা। এ সময় ইট পাটকেল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হামলাকারীরা হেলমেট পড়া অবস্থায় থাকায় তাদের চেনা যায়নি বলেও জানান তারা। হামলার সময় ইশরাক হোসেন এ বাসায় ছিলেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

গভীর রাতে বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসভবনে হামলা

আপডেট সময় ০১:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০