ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে লিথাল ওয়েপন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সেনাদের হাতে আবার ‘লিথাল ওয়েপন’ বা প্রাণঘাতী অস্ত্র ফিরিয়ে দেওয়ার পক্ষপাতী বর্ডার সিকিউরিটি ফোর্স। বিবিসির বরাত দিয়ে এখবর জানিয়েছে কলকাতার টোয়েন্টি ফোর।

বিএসএফের অন্যতম কর্মকর্তা বিবিসিকে এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ হওয়ার পর থেকেই তাদের ওপর ‘হামলা অনেক বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, চোরাকারবারিরাও দু:সাহসী হয়ে উঠেছে। কিন্তু দুদেশের সুসম্পর্কের স্বার্থেই বিএসএফ-কে নন-লিথাল ওয়েপেন ব্যবহার করে যেতে হচ্ছে’। সীমান্ত-হত্যার ঘটনা কেন শূন্যে নামানো যাচ্ছে না, তার জন্যও তিনি ওই সীমান্তে মানুষের যাতায়াতের ধরন ও চোরাকারবারকেই দায়ী করছেন।

২০১১ সালে ভারতে ইউপিএ সরকারের জামানায় পি চিদম্বরম যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনই স্থির হয়েছিল সীমান্তে বাংলাদেশীদের প্রাণহানি ঠেকাতে বিএসএফ কেবলমাত্র নন-লিথাল ওয়েপেন ব্যবহার করবে। এর আগে বিএসএফের গুলিতে প্রতি বছর বহুসংখ্যক বাংলাদেশী প্রাণ হারাতেন।

তবে, গত পাঁচ বছরে সেই সংখ্যাটা বছরে দশেরও নিচে নেমে এসেছে। কিন্তু একেবারে শূন্যে নামানো যায়নি, কারণ ভারত-বাংলাদেশ সীমান্তটাই একটু ‘বিশেষ ধরনের’, জানিয়েছেন বিএসএফের অন্যতম কর্মকর্তা কে কে শর্মা।

তার কথায়, “ওখানে সীমান্তের দুপারে যে মানুষজন আছেন তাদের ভাষা, সংস্কৃতি, জাতিসত্ত্বা এমন কী ধর্মও অনেক ক্ষেত্রে একই। একটা কৃত্রিমভাবে টানা সীমান্ত থাকলেও নানাভাবে মানুষের যাতায়াত চলতেই থাকে। দিনমজুররাও আমাদের নজর এড়িয়ে ভারতে কাজ করে আবার ফিরে যান, ধরতে পারলে আমরা জেলে ঢোকাই।”

তিনি আরও জানাচ্ছেন, “আমাদের ম্যান্ডেট হল অবৈধ যাতায়াত ও সীমান্তে অপরাধ বন্ধ করা, সেটা করতে গিয়েই কখনও সখনও প্রাণহানিও ঘটে যায়। অনুপ্রবেশ পুরো বন্ধ হলে হয়তো সেটাও হত না, কিন্তু সীমান্তের যা পরিস্থিতি তাতে বিএসএফের পক্ষে মানুষের এই যাতায়াত ১০০ শতাংশ বন্ধ করা সম্ভব নয়।”

সীমান্তে রক্তপাত বন্ধ করার জন্য তারা নন-লিথাল ওয়েপন ব্যবহার করছেন ঠিকই – কিন্তু এটা তেমন কার্যকরী হচ্ছে না বলেও সরাসরি জানিয়েছেন বিএসএফ প্রধান। বিএসএফ চট করে প্রাণঘাতী গুলি চালাবে না, এটা জানা থাকায় স্মাগলাররাও অনেক দু:সাহসী হয়ে উঠেছে বলে বিবিসিকে বলছিলেন তিনি।

শর্মার কথায়, “এই নন-লিথাল ওয়েপনের ব্যবহার শুরু হওয়ার পরই আমাদের বাহিনীর ওপর হামলা অনেকগুণ বেড়ে গেছে। ২০১৪-র পর থেকে এই ধরনের হামলায় আমাদের চারজন জওয়ান নিহত হয়েছেন, জখম হয়েছেন তিনশোরও বেশি। তাদের অনেকেরই আঘাত খুব গুরুতর।”

“ফলে নন-লিথাল ওয়েপন আমাদের জন্য অনেক সমস্যা ডেকে এনেছে … চোরাকারবারিরা বেপরোয়া হয়ে উঠে অভিযান চালাচ্ছে – তারপরেও আমরা এটা বজায় রেখেছি স্রেফ সীমান্তে প্রাণহানি কমাতে চাই বলেই।”

বিএসএফের মূল্যায়ন হল – চোরাকারবার নিয়ে সীমান্ত এলাকার মানুষজনের ভাবনাচিন্তা যতদিন না-বদলাবে ততদিন রক্তপাত হয়তো কখনওই পুরো বন্ধ করা যাবে না। তারপরও ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের স্বার্থেই নন-লিথাল ওয়েপন টিঁকিয়ে রাখা হচ্ছে, বলছেন বিএসএফের এই কর্তা। “যেমন ধরুন গরু পাচারের ব্যাপারটা। আমরা বলি ‘গরু স্মাগলিং’, বাংলাদেশীরা আর আমাদের সীমান্ত এলাকার লোকজন বলেন ‘গরু ব্যবসা’। ফলে এর মধ্যে যে কোনও অপরাধ আছে সেটাই তারা মনে করেন না।”

“এই স্মাগলারদের সঙ্গে সংঘাতেই আমাদের গুলিতে বহু লোক মারা যেতেন, তা নিয়ে কূটনৈতিক তিক্ততাও কম হয়নি। কিন্তু এখন একটা বন্ধু সরকার ঢাকায় ক্ষমতায় আছে, কাজেই আমাদেরও সীমান্তে প্রাণহানি কমানোর জন্য নন-লিথাল ওয়েপেন মেনে নিতে হয়েছে”, জানাচ্ছেন তিনি।

গরু ছাড়াও ভারত-বাংলাদেশ সীমান্ত জাল ভারতীয় নোট পাচারের রুট হিসেবেও ব্যবহার করা হচ্ছে, ভারতের এই অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু এ মাসের গোড়ায় ভারত ৫০০ ও হাজার টাকার নোট অচল ঘোষণা করার পর সেই কারবার প্রায় লাটে উঠেছে, জাল নোট পাচারের জন্য কুখ্যাত মালদা-কালিয়াচক সীমান্তে গত তিন সপ্তাহে একটাও জাল নোটের চালান ধরা পড়েনি বলে জানিয়েছেন বিএসএফ প্রধান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে লিথাল ওয়েপন

আপডেট সময় ১১:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭