ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘গৃহবন্দী’ খালেদা জিয়ার সম্পূর্ণ মুক্তি চাই: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা দোষে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটক করে রাখা হয়েছে। তিনি বর্তমানে বাসায় থাকলেও প্রকৃতপক্ষে তিনি মুক্ত নন।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। সাজা স্থগিত হলে তো তার ওপর কোনো বিধিনিষেধ থাকার কথা না। পার্থক্যটা হচ্ছে, শুধু হাসপাতালের প্রিজন সেল থেকে তাকে তার বাসায় নিয়ে আসা হয়েছে।

শনিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, চার বারের সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ, তার ওপর জুলুমের যেন শেষ হচ্ছে না। সরকার তাকে ভয় পায়। কারণ তিনি সম্পূর্ণ মুক্ত থাকলে সরকারের লাগামহীন লুটপাট-অপকর্মে বিপত্তি ঘটবে এবং নিশিরাতের নির্বাচন করতে পারত না।

‘এজন্য তাকে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে। গণতন্ত্রের মাকে প্রতিহিংসাপরায়ণতার অনলে হত্যা করতে চায় সরকার। আমরা অবিলম্বে তার গৃহ অন্তরীণ অবস্থার অবসান চাই। সম্পূর্ণ মুক্তি চাই। দেশনেত্রীর মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি ঘটবে না। দেশবাসীর মুক্তি মিলবে না।’

রিজভী আরও বলেন, আপনারা অবগত আছেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার অ্যাডভান্সড ট্রিটমেন্ট দরকার। কারণ এখানে ডাক্তার যারা আছেন, তারা বলছেন যে, তার উন্নত চিকিৎসা দরকার। কিন্তু সরকার নানা শর্তের বেড়াজাল তৈরি করেছে; যাতে তিনি তার ইচ্ছামতো চিকিৎসা নিতে না পারেন।

বিএনপি চেয়ারপারসনের স্বাধীনভাবে দেশে-বিদেশে যেখানে ইচ্ছা চিকিৎসাগ্রহণের ক্ষেত্রে সব বাধা অপসারণের দাবি জানান বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘গৃহবন্দী’ খালেদা জিয়ার সম্পূর্ণ মুক্তি চাই: রিজভী

আপডেট সময় ০১:৩৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০