ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শীতের রেসিপি: হোয়াইট স্যুপ

আকাশ নিউজ ডেস্ক:  

শীতের এ সময়ে সর্দি-কাশি সারাতে খেতে পারেন গরম গরম স্যুপ। হোয়াইট স্যুপ শীতের জন্য খুবই উপকারী। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু হোয়াইট স্যুপ।

উপকরণ :

ভাত, এক কাপ (বেশি সিদ্ধ), মুরগির মাংস ২৫০ গ্রাম, গাজর ১টি, পেঁয়াজ ২টি, আদা এক টুকরো, রসুন দুই কোয়া, মাখন আধাকাপ, ময়দা দুই চা-চামচ, দুধ দুই কাপ, গোলমরিচ এক চিমচে, লবণ ও মিষ্টি স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন :

গাজর চৌকো করে কেটে নিন। কড়াইয়ে সামান্য মাখন দিয়ে পেঁয়াজ, আদা ও রসুন টুকরো দিন। মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে গাজর দিন। এবার মাপমতো পানি দিয়ে ভালো করে প্রেশারকুকারে সিদ্ধ করে নিন।

ঢাকনা খুলে গেলে স্টক আলাদা করে ঢেলে নিন। আর একটি কড়াই কম আঁচে বসিয়ে মাখন দিন। মাখনে ময়দা নেড়ে দুধ ঢেলে দিন। ঘন ঘন নাড়তে থাকুন। হোয়াইট সস তৈরি।

এবার সিদ্ধ ভাত, চিকেন স্টক দিন কড়াইতে। ফুটতে ফুটতে লবণ ও মিষ্টি স্বাদমতো হয়েছে কিনা দেখে নিন। এবার গোলমরিচ দিন। এর পর পছন্দমতো মাংসের কুচি ছড়িয়ে দিতে পারেন ওপরে। ব্যস তৈরি হয়ে গেল গরম গরম হোয়াইট স্যুপ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসার চালাতে মা চাটনি বিক্রি করতেন: সোনালি কুলকার্নি

শীতের রেসিপি: হোয়াইট স্যুপ

আপডেট সময় ১১:২৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০