ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

কোহলিদের নতুন কোচ রবি শাস্ত্রী

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের নতুন কোচ হয়েছেন রবি শাস্ত্রী। ২০১৯ সাল পর্যন্ত তিনি কোহলি-ধোনিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার বিকেলে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের ক্রিকেট ‍উপদেষ্টা কমিটি নতুন কোচের নাম ঘোষণা করে।

সোমবার সন্ধ্যায় ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন বিরাট কোহলির মতামত নিয়ে তবেই নতুন কোচের নাম ঘোষণা করা হবে। নতুন কোচের বিষয়ে কোহলির কোনো মতামত তখনো পাননি তারা। কিন্তু আজ মঙ্গলবার ক্রিকেট প্রসাশন কমিটির প্রধান বিনোদ রায় বুধবার সন্ধ্যার মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করতে বিসিসিআইকে বলেন। তার পরপরই নতুন কোচের নাম ঘোষণা করা হয়।

অবশ্য আগেই সবাই অনুমান করতে পেরেছিল ভারতের নতুন কোচ হতে যাচ্ছেন শাস্ত্রী। বর্তমানে ভারত দলের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা শাস্ত্রী এর আগে বেশ কয়েকবার ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছেন এবং সফলতা পেয়েছেন। সে কারণেই কোচ হওয়ার দৌড়ে তিনি এগিয়ে ছিলেন। এক মাসের নাটক শেষে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ভারত দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শাস্ত্রীর হাতে।

ভারতের কোচ হওয়ার জন্য মোট ছয়জন প্রার্থী মৌখিক পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন ভারত দলের টিম ডিরেক্টর রবী শাস্ত্রী, বীরেন্দর শেবাগ, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টম মুডি, আফগানিস্তান দলের বর্তমান কোচ লালচাঁদ রাজপুত এবং পাকিস্তান ও বাংলাদেশ দলের প্রাক্তন কোচ ওয়েস্ট ইন্ডিয়ান রিচার্ড পাইবাস।

সবাইকে পেছনে ফেলে আজ কোহলিদের কোচ হয়েছেন রবি শাস্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

কোহলিদের নতুন কোচ রবি শাস্ত্রী

আপডেট সময় ১২:৩৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭