ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবৈধ দোকান উচ্ছেদে দ্বিতীয় দিনের অভিযান চলছে

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর ফুলবাড়িয়ার তিনটি মার্কেটের রাস্তা দখল করে তৈরি করা অবৈধ দোকান উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার বেলা ১১টা থেকে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান শুরু হয়। দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দক্ষিণ সিটির নগর ভবনের বিপরীতের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর এ, বি ও সি ব্লকের (সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের প্লাজা) ৯১১টি অবৈধ দোকান উচ্ছেদে অভিযানে নামে নগর কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের বাধার মুখে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর শুরু হয় উচ্ছেদ কার্যক্রম।

প্রথমদিনে ৯১১টি অবৈধ স্থাপনার মধ্যে আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়েছে। বাকি স্থাপনাগুলো উচ্ছেদে বুধবার সকাল থেকে অভিযান শুরু করে ডিএসসিসি। অভিযান দিনব্যাপী চলবে।

অবৈধ স্থাপনা উচ্ছেদে অন্যতম বড় এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবৈধ দোকান উচ্ছেদে দ্বিতীয় দিনের অভিযান চলছে

আপডেট সময় ১২:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০