ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্নীতি রুখতে ১০৬ নম্বরে ফোন করেছেন সাকিব!

অাকাশ বিনোদন ডেস্ক:

আপত্তিকর একটি ঘটনা দেখে থমকে দাঁড়ান ক্রিকেট তারকা সাকিব আল হাসান। এর বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ১০৬ নম্বরে ফোন করেন। নম্বরটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) টোল ফ্রি হটলাইন। যে-কেউ এই নম্বরে কল করে অভিযোগ করতে পারবেন। আর অভিযোগ পাওয়া মাত্র দ্রুত পদক্ষেপ নেবে দুদক। এটি একটি বিজ্ঞাপনচিত্রের ভাবনা। তাতে অভিনয় করেছেন জনপ্রিয় এই ক্রিকেট তারকা। গত শনিবার বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে জাতীয় স্মৃতিসৌধ আর হোটেল সোনারগাঁওয়ে।

দুদকের শুভেচ্ছাদূত হয়েছেন সাকিব আল হাসান। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এ উপলক্ষে দুদক কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুদকের হয়ে বিভিন্ন সচেতনতামূলক প্রচারণায় অংশ নেবেন তিনি। দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার ব্যাপারে সবাইকে আহ্বান জানাবেন। এমনটাই জানালেন বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা নঈম ইমতিয়াজ।

চলচ্চিত্র ও নাট্যনির্মাতা নঈম ইমতিয়াজ বলেন, ‘আমি প্রথম যে বিজ্ঞাপনচিত্র তৈরি করেছিলাম, সেটি ছিল টিভিএস মোটরবাইকের। তাতে অভিনয় করেছিলেন সাকিব আল হাসান। ওটা সাকিবেরও প্রথম বিজ্ঞাপনচিত্র ছিল। নয় বছর পর আবার তাঁকে নিয়ে কাজ করেছি। আশা করছি, যে ভাবনা থেকে বিজ্ঞাপনচিত্রটি করা হয়েছে, সাকিবের আহ্বানে তা অনেকটাই পূরণ হবে।’

আগামী সপ্তাহ থেকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হবে বিজ্ঞাপনচিত্রটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুর্নীতি রুখতে ১০৬ নম্বরে ফোন করেছেন সাকিব!

আপডেট সময় ১০:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭