ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন এমপি নিক্সন

আকাশ জাতীয় ডেস্ক:  

উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে করা মামলায় সংসদ সদস্য ও যুবলীগ নেতা মুজিবর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে জামিন দিয়েছেন জজকোর্ট। মঙ্গলবার ফরিদপুরের জেলা ও দায়রা জজ সেলিম মোল্লা এ আদেশ দেন।

মঙ্গলবার বেলা ১১টায় দুই হাজার টাকার মুচলেকা নিয়ে ফরিদপুরের জেলা ও দায়রা জজ তাকে জামিন দেন বলে জানিয়েছেন এমপির আইনজীবী।

নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার এদনি জানান, রাষ্ট্রপক্ষ এ জামিনের আবেদনের বিরোধিতা না করায় আদালত দুই হাজার টাকার বেলবন্ডে নিক্সনকে নিয়মিত জামিন দেন।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের মামলাটি করে নির্বাচন কমিশন। গত ১৫ অক্টোবর চরভদ্রাসন থানায় মামলাটি করেন চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, নিক্সন চৌধুরী গত ৯ অক্টোবর সকালে মোবাইল থেকে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারকে কল করেন। নির্বাচনে অধিকসংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন এমপি। তিনি বলেন, বেশি সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগের কারণে তার প্রার্থী পরাজিত হলে মহাসড়ক অবরোধ করা হবে। এ ছাড়া নানা ভয়ভীতি প্রদর্শন ও অশোভন মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়।

এ ছাড়া ১০ অক্টোবর নির্বাচনের দিন চরভদ্রাসন উপজেলার চর অযোধ্যা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এক ব্যক্তি আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে আটক হন। নির্বাচনের দায়িত্বে থাকা ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ওই ব্যক্তিকে আটকের নির্দেশ দেন। এ ঘটনায় নিক্সন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইলে কল করে গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে।

এছাড়া নিক্সন নির্বাচনী এলাকায় নির্বাচনী কাজে অংশ নিয়ে আচরণ বিধি লঙ্ঘন করেছেন। এছাড়া নির্বাচনের ফল ঘোষণার পর এমপি সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দিয়ে নির্বাচনী অচরণবিধি ভাঙেন বলে অভিযোগ আনা হয়।

এ মামলায় আট সপ্তাহের জন্য হাইকোর্টের একটি বেঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান নিক্সন চৌধুরী। গত ২০ অক্টোবর হাইকোর্টের বিচারপতি শেখ জাকির হোসেন ও কে এম জাহিদ সরোয়ারের আদালত তাঁকে জামিন দিয়ে নিম্ন আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুই হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন এমপি নিক্সন

আপডেট সময় ০৪:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০