ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

ফায়দা লুটতে সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:   

রাজনৈতিক ফায়দা লুটতে সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে এমনটা জানিয়ে তিনি বলেছেন, ‘রাজনৈতিক ফায়দা লুটতে তারা (সরকার) মৌলবাদকে উস্কে দিচ্ছে। বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে বিরোধী দলকে নিঃশেষ করার চেষ্টা করছে সরকার। এটি একটি নোংরা রাজনীতি।’

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের মূল সমস্যা হচ্ছে তারা প্রতিটি সময় নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চায়। বাংলাদেশের যত অপকর্ম সব তারাই করেছে। ’৭২-এর সংবিধান প্রথম তারা পরিবর্তন করেছে, দেশে বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছে, একদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছে, গণতন্ত্রের যা কিছুই ছিল সবটাই ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ।

মৌলবাদের উত্থান আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে এমন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। কারণ বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে কোনো জঙ্গি আছে বলে আমি মনে করি না। তবে মৌলবাদ আছে যেটাকে প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ সরকার।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সব সময় শুধু বিএনপির নাম নিতে থাকে। কারণ তারা জানে বিএনপি আছে, শক্তিশালীভাবেই আছে। সারা বাংলাদেশে বিএনপি ছাড়া আর কিছু নেই।

চলমান পৌরসভার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে কোনো নির্বাচন সঠিকভাবে হবে না। এরপরও আমরা নির্বাচনে যাব। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। ফখরুলের সঙ্গে জেলা বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

ফায়দা লুটতে সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে: ফখরুল

আপডেট সময় ০২:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০