ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ বাবরের বিরুদ্ধে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এখন পাকিস্তানের হাল আমলের সুপারস্টার বাবর আজম। তবে যখন তিনি তারকা হয়ে ওঠেননি, তখন থেকেই একজন তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ঘনিষ্ঠতা থেকে ওই তরুণীর পেটে বাচ্চা আসে। পরে বাবর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে গর্ভপাতে বাধ্য করেন। খবর জিও টিভির।

পরবর্তীতে সময়ের পরিবর্তনে পাকিস্তানের সবচেয়ে বড় তারকা হয়ে ওঠেন বাবর, তাকে তুলনা করা হয় বিরাট কোহলির সঙ্গেও। তিন সংস্করণের ক্রিকেটে এখন তিনি অধিনায়ক। কিন্তু তারকা হওয়ার পরেই নাকি পুরনো প্রেমিকাকে ভুলে গেছেন বাবর! ক্রিকেটে অর্থ-খ্যাতি আসার পর বাবর তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। বাবর যখন ফিরিয়ে দিয়েছিলেন, তখন সেই নারী আবারও থানায় গিয়েছিলেন অভিযোগ করতে। কিন্তু তখন থানায় তার অভিযোগ নেওয়া হয়নি বলে দাবি করেছেন ওই নারী।

সম্প্রতি বাবরের সেই প্রেমিকার এমন অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে এই অভিযোগ মারাত্মক। আদালতে যদি তা প্রমাণ হয় তাহলে বাবরের ক্যারিয়ার তো শেষ হবেই, উপরন্তু কঠিন শাস্তিও পেতে হবে তাকে। এই মুহূর্তে দল নিয়ে নিউজিল্যান্ড সফরে আছেন বাবর।

এর মধ্যে লাহোরের আদালতে ওই নারীর অভিযোগের ভিত্তিতে বাবর ও তার পরিবারকে আদালত আজ নির্দেশ দিয়েছেন যাতে অভিযোগকারী নারীকে কোনোভাবে হয়রানি না করা হয়। বলা হচ্ছে, পরিচিতি পাওয়ার আগে দু’জনের ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ বাবরের বিরুদ্ধে

আপডেট সময় ১০:৫০:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০