ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

টিকা আসলেও করোনার সঙ্গে লড়তে হবে কয়েক দশক: জাতিসংঘ মহাসচিব

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আগামী কয়েক দশক ধরে লড়তে হবে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

তিনি বলেন, “দ্রুত করোনার টিকা অনুমোদন দেওয়া হলেও বিশ্বকে আরও কয়েক দশক পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসের সঙ্গে লড়তে হবে।”

করোনাকালে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন অ্যান্তনিও গুতেরেস। খবর আলজাজিরার।

এ সময় মহামারী প্রতিরোধে বৈজ্ঞানিক গবেষণার উন্নতির প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। তবে বিশ্বকে অসুস্থকে করে ফেলা এ মহামারী থেকে নিরাময় পেতে টিকা গ্রহণ করা যথেষ্ট নয় বলে তিনি মন্তব্য করেন।

গুতেরেস বলেন, “আসুন, নিজেদের বোকা না বানাই। একটি ভ্যাকসিন ক্ষতিগ্রস্ত পৃথিবীকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, এমনকি সামনের দশকগুলোতেও।”

তিনি বলেন, “চরম দারিদ্র্য বাড়ছে। দুর্ভিক্ষের হুমকি দেখা দিয়েছে। আগামী আট দশক পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় মন্দার সঙ্গে লড়তে হবে আমাদের।”

জাতিসংঘ মহাসচিব বলেন, “করোনা মহামারী বিশ্বজুড়ে বৈষম্য ও জলবায়ু পরিবর্তনসহ দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলেছে।”

সাধারণ পরিষদের বৈঠকে অংশ নেয় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি। পূর্ব ধারণকৃত বক্তব্য রাখবেন তারা। তবে দুই দিনের এ ভার্চুয়াল বৈঠকে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত আসবে এমনটি মনে করছেন না কূটনীতিকেরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

টিকা আসলেও করোনার সঙ্গে লড়তে হবে কয়েক দশক: জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় ১২:০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০