ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্বিতীয়বারের মতো সিপিএলে চ্যাম্পিয়ন শাহরুখের নাইট রাইডার্স

অাকাশ স্পোর্টস ডেস্ক:

দ্বিতীয়বারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখ খানের মালিকানাধীন দল ত্রিনবাগো নাইট রাইডার্স। বাংলাদেশ সময় রোববার সকালে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ত্রিনবাগোর জয়ের নায়ক কেভিন কুপার। লো স্কোরিং ফাইনালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে ৩ উইকেটে হারিয়েছে ডোয়াইন ব্রাভোর দল।

১৩৬ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯০ রানেই ৭ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ত্রিনবাগো। এরপরই উইকেটে আসেন কুপার। অষ্টম উইকেটে দিনেশ রামদিনের সঙ্গে অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই অলরাউন্ডার।

শেষ দুই ওভারে ত্রিনবাগোর দরকার ছিল ২২ রান। অস্ট্রেলিয়ান পেসার বেন হিলফেনহাসের করা ১৯তম ওভারে টানা তিন বলে একটি ছক্কা ও দুই চার হাঁকান কুপার। সব মিলিয়ে এই ওভার থেকেই ২২ রান তুলে ৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ত্রিনবাগো। ম্যাচসেরা হওয়া কুপার ১৪ বলে ২টি করে চার ও ছক্কায় ২৯ ও রামদিন ২৬ রানে অপরাজিত ছিলেন। ওপেনার কলিন মানরোর ব্যাট থেকে আসে ২৯ রান।

এর আগে বল হাতেও ২ উইকেট নেন কুপার। ত্রিনবাগোর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রানের বেশি করতে পারেনি প্যাট্রিয়টস। সর্বোচ্চ ৩০ রানে অপরাজিত ছিলেন কার্লোস ব্রাফেট। জ্বলে উঠতে পারেননি দুই উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল (১) ও এভিন লুইস (১৬)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দ্বিতীয়বারের মতো সিপিএলে চ্যাম্পিয়ন শাহরুখের নাইট রাইডার্স

আপডেট সময় ০৬:৩৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭