ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইংলিশ ক্রিকেটার পিটারসেনকে আটক

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন। বোর্ডের সাথে দ্বন্দ্বের কারণে জাতীয় দলের ক্যারিয়ার শেষ হয়েছে অল্প সময়ে। ঘরোয়া লিগগুলোয় খেললেও বর্তমান তার সময় কাটছে আমোদপ্রমোদেই। তবে এবার সেই আমোদপ্রমোদই কাল হয়ে দাঁড়িয়েছে তারকা ক্রিকেটারের জন্য।

পিটারসেন এখন অবস্থান করছেন সুইজারল্যান্ডে। সেখানেই অবসর সময় কাটানোর জন্য গলফ খেলছিলেন। তবে অপরাধটা বিখ্যাত ক্রিকেটার গলফ খেলে করেননি, করেছেন গলফের বল বিমানবন্দরের মতো কড়া নিরাপত্তার জায়গায় ঢুকিয়ে দিয়ে!

গায়ের জোরে জীবনে অনেক বল সীমানা ছাড়া করেছেন। তবে এবার গলফ খেলতে গিয়ে পিটারসেনের জোরালো শট বলকে আছড়ে ফেলে জেনেভা বিমানবন্দরে। আকস্মিক ঘটে গেলেও গুরুতর এমন অপরাধে ছাড়া পাননি বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দেয়া এই ক্রিকেটার। তাকে আটক করে জেলহাজতে নিয়ে যাওয়া হয়েছে।

এই কথা পিটারসেন জানিয়েছেন নিজেই। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, বদ্ধ একটি রুমে আটক অবস্থায় আছেন এই তারকা। ছবির সাথে লিখেছেন, ‘জেনেভা বিমানবন্দরের একটি কক্ষে আটকে আছি আজ। এটা মোটেই কৌতুক নয়। বেপরোয়া গফল সুইংয়ের কারণে সাময়িক এই বন্দীদশা।’

২০১৩ অ্যাশেজে ইংল্যান্ডের ব্যর্থতার পর পিটারসেনের জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ঘোষণা করেন দলটির নির্বাচকরা। অবশ্য দক্ষিণ আফ্রিকার নাগরিক পিটারসেন এখন চেষ্টা করছেন প্রোটিয়াদের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইংলিশ ক্রিকেটার পিটারসেনকে আটক

আপডেট সময় ০৬:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭